সংগৃহীত ছবি।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মানবাধিকারবিষয়ক সংগঠন ‘হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটি’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শিপ্রা রানী নাথ এবং সাধারণ সম্পাদক হয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের একই বর্ষের শিক্ষার্থী মো. ইকবাল হোসাইন।
বুধবার (২৮ অক্টোবর) সংগঠনটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটির অন্যদের মধ্যে সিনিয়র সহসভাপতি শামসুন নাহার, সহসভাপতি মো. জাহিদ হোসেন সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেরা মাহমুদা তাসফিয়া, মাঈন উদ্দিন ও নাদির আহমেদ এবং দপ্তর সম্পাদক শারমিন ইয়াসমিন রয়েছেন।
এ ছাড়া কমিটিতে কোষাধ্যক্ষ, প্রচার ও প্রকাশনা, আইনি সহায়তা, তথ্য অনুসন্ধান ও তদন্ত, গবেষণা, ডকুমেন্টেশন, সংখ্যালঘুবিষয়ক ও কর্মসূচি সম্পাদকসহ বিভিন্ন পদে শিক্ষার্থীদের দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাহী সদস্য ও সাধারণ সদস্যদের নামও বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে।
শিক্ষা থেকে আরো পড়ুন