প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:২৮
সিলেট নগরীর রাজা জি.সি. উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ডাক বিভাগের কম্পিউটার ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট পরীক্ষা।
সিলেট বিভাগের ডিজিটাল ডাকঘরগুলোর তিন মাস মেয়াদী ‘কম্পিউটার ডিপ্লোমা ইন সফটওয়্যার অ্যাপ্লিকেশন’ কোর্সের সার্টিফিকেট পরীক্ষা সম্পন্ন হয়েছে। বাংলাদেশ ডাক বিভাগের অধীনস্থ পোস্টাল একাডেমি, রাজশাহীর তত্ত্বাবধানে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নগরীর রাজা জি.সি. উচ্চ বিদ্যালয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ডেপুটি পোস্টমাস্টার জেনারেল (সিলেট বিভাগ) সুজিত চক্রবর্তীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই পরীক্ষায় কেন্দ্রের সাচিবিক দায়িত্ব পালন করেন সিলেট পোস্টাল বিভাগের পোস্ট অফিস সুপার মলয় কান্তি সরকার ও পোস্ট অফিস পরিদর্শক বাবলু রায়। বিভিন্ন পরীক্ষা হলে হল পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন সিলেট বিভাগীয় অফিসের পোস্টাল অপারেটর দেবপ্রসাদ পাল, মো. আব্দুল বাসিত, মো. সাইফুল শিকদারসহ পোস্ট ই-সেন্টার কো-অর্ডিনেটর রোহেল আহমদ, নাসির উদ্দিন, বলরাম বণিক, মাহবুবুর রহমান, আতিকুর রহমান, আল-আমীন, লায়েছ আহমদ, মাছুম আহমদ ও সুহেল আহমদসহ অন্যরা।
সিলেট পোস্টাল বিভাগের বিভিন্ন ডিজিটাল ডাকঘরের প্রায় ৩০০ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেয়।
শিক্ষা থেকে আরো পড়ুন