প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ ১২:৪৭
প্রতীকী ছবি
মৌলভীবাজারের বড়লেখায় ৯০ টাকা পাওনা পরিশোধের পর কথা-কাটাকাটির জেরে লোহার রডের আঘাতে আলিফ উদ্দিন নামে এক দর্জি নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার শাহবাজপুর বাজারের সায়পুর রেলক্রসিংয়ের পাশে এ ঘটনা ঘটে। আলিফ উপজেলার আতুয়া গ্রামের বাসিন্দা ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আলিফের দোকানের পাশেই ব্যবসা করতেন সায়পুর গ্রামের ইমাম উদ্দিন। আলিফের কাছে ইমামের ৯০ টাকা পাওনা ছিল। ঘটনার সময় ইমাম টাকা চাইলে আলিফ তা পরিশোধ করেন। এরপর ইমাম দোকান থেকে চলে যাওয়ার সময় দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইমাম লোহার রড দিয়ে আলিফকে আঘাত করেন বলে অভিযোগ।
গুরুতর আহত আলিফকে স্থানীয়রা চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।
সিলেট থেকে আরো পড়ুন