সংগৃহীত ছবি।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে হাসপাতাল দুটির বর্তমান দুই পরিচালককে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের প্রস্তাব করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপসচিব মোহাম্মাদ নূর-এ-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এবং ব্রিগেডিয়ার জেনারেল আবু জাফর মো. খালেদ হোসেনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে ঢামেক হাসপাতালের বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এবং সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের প্রস্তাব করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, সশস্ত্র বাহিনী বিভাগ ও সেনাসদরের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রেষণে নিয়োগ ও সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রজ্ঞাপনের অনুলিপি স্বাস্থ্যসেবা বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
বাংলাদেশ থেকে আরো পড়ুন