সিলেট

বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলায় আহত ছাত্রদল নেতা

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৩৮

সংগৃহীত ছবি।

বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলায় এক ছাত্রদল নেতা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে পৌরসভার টিএনটি রোডে এই ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ অনুযায়ী, উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম আহমদ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ বকুলের ওপর হামলা চালান। পরে দলীয় নেতাকর্মীরা বিষয়টি থানা পুলিশকে অবহিত করে গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনার প্রতিবাদে ওইদিন রাতেই ছাত্রদলের নেতাকর্মীরা থানা চত্বর ও পৌর শহরে মিছিল করেন। এ ছাড়া বৃহস্পতিবার দুপুরে পৌর শহরে ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিলও করেন।

বিশ্বনাথ থানার ওসি গাজী মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।

সিলেট থেকে আরো পড়ুন