সংগৃহীত ছবি।
বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কছির আলী উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম শ্বাসরাম গ্রামের মৃত রশীদ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, কছির আলীর বিরুদ্ধে তার স্ত্রী বাদী হয়ে শুক্রবার রাতে বিশ্বনাথ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন (মামলা নং- ৯)। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, গ্রেপ্তার আসামিকে শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের আদালতে প্রেরণ করা হয়েছে।
সিলেট থেকে আরো পড়ুন