প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬ ১৮:২৬
সংগৃহীত ছবি।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) টাঙ্গুয়ার হাওরবিষয়ক পাঁচ দিনব্যাপী ফিল্ড কর্মশালা ‘মেকিং কমন্স ডায়নামিক: এফিমারাল কমন্স অব বাংলাদেশ’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে মাৎস্যবিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মশালাটি ৬ থেকে ১০ নভেম্বর সিকৃবির উপকূলীয় ও সামুদ্রিক মাৎস্যবিজ্ঞান বিভাগ এবং কানাডার ইউনিভার্সিটি অব ওয়াটারলুর ভিটুভি গ্লোবাল পার্টনারশিপের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে সিকৃবির উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার বলেন, টাঙ্গুয়ার হাওরের টেকসই ব্যবস্থাপনায় গবেষণালব্ধ জ্ঞান ও স্থানীয় অভিজ্ঞতার সমন্বয় প্রয়োজন। তিনি বলেন, আন্তর্জাতিক সহযোগিতামূলক কর্মশালা তরুণ গবেষক ও শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং জ্ঞান বিনিময়ে ভূমিকা রাখে। কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
শিক্ষা থেকে আরো পড়ুন