সিলেট

সিলেটে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬ ১১:৫০

সংগৃহীত ছবি।

সিলেটে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য বিভাগের সিলেট কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। 

ওই দুই শিশুর মধ্যে  ঝুহি বেগম শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ও তানিশা এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। ঝুহি বেগমের বাড়ি সিলেটের কোম্পানীগঞ্জ এবং তানিশার বাড়ি সুনামগঞ্জের সদর উপজেলায়৷ 

এ নিয়ে বিভাগে ২১৪ জনের মৃত্যু হল। এর মধ্যে নিশ্চিত হামে ১০ জনের মৃত্যু হয়। 

এদিকে, নতুন আরও ১০ রোগীর শরীরে হাম শনাক্ত হয়েছে। ১লা জানুয়ারি থেকে আজ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২০৭ জন৷ এর মধ্যে সর্বাধিক সংখ্যক সিলেট জেলায়। 

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৫৬৭ জন৷ যার মধ্যে নতুন সন্দেহজনক ১৯৩ জন ভর্তি হয়েছেন।

সিলেট থেকে আরো পড়ুন