সিলেট

সিলেটে নদীভাঙনকবলিতদের পুনর্বাসন, পর্যটন ও হাওর উন্নয়নে সরকারের পরিকল্পনা

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬ ১১:৪৯

সংগৃহীত ছবি।

কানাইঘাট ও জকিগঞ্জের নদীভাঙনকবলিত ও ভূমিহীন মানুষের পুনর্বাসনে ‘সমন্বিত আদর্শগ্রাম’ প্রকল্প নেওয়ার পরিকল্পনা করছে সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসানের লিখিত প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান জানান, প্রকল্পটি চূড়ান্ত অনুমোদন পেলে সিলেটের সব উপজেলাকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব রয়েছে। প্রকল্পটি বর্তমানে প্রক্রিয়াধীন।

সুরমা ও কুশিয়ারা নদীর মোহনায় পর্যটনকেন্দ্র গড়ে তোলার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। ভবিষ্যতে সেখানে রিভার ক্রুজ, জেটি ও প্রমোদতরী চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জানান, হাওরাঞ্চলের টেকসই উন্নয়নে ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। হাকালুকি হাওরে সংরক্ষণ ও উন্নয়নে বিভিন্ন কার্যক্রম চলছে। টাঙ্গুয়ার হাওরের জলাভূমি ও প্রতিবেশব্যবস্থা রক্ষায় ২০২৪ সালের জুলাই থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত পাঁচ বছর মেয়াদি একটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

সিলেট থেকে আরো পড়ুন