সিলেট

দেউন্দি শাপলা বিলে পর্যটকের ভিড়, পর্যটন সুবিধা ও নিরাপত্তা জোরদারের দাবি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬ ১১:২৩

সংগৃহীত ছবি।

হবিগঞ্জের চুনারুঘাটে দেউন্দি চা বাগানসংলগ্ন শাপলা বিলে হাজারো গোলাপি শাপলা ফুটেছে। বিলের সৌন্দর্য দেখতে প্রতিদিন বিভিন্ন স্থান থেকে পর্যটকেরা আসছেন। ফুল তুলে বিক্রি করে স্থানীয় শিশু ও শ্রমিক পরিবারের কেউ কেউ বাড়তি আয় করছেন।

পর্যটকেরা ওয়াশরুমসহ প্রয়োজনীয় সুবিধা এবং নিরাপদ ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন। স্থানীয়দের মতে, পরিকল্পিত উদ্যোগে শাপলা বিল, চা বাগান ও সাতছড়ি জাতীয় উদ্যানকে ঘিরে পর্যটন বিকাশ সম্ভব। তবে দেউন্দি চা বাগানের ম্যানেজার রিয়াজ উদ্দিনের দাবি, পর্যটকের ভিড়ে বাগানের ক্ষতি হচ্ছে এবং শ্রমিকদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী জানান, বিলের পরিবেশ সংরক্ষণ, পর্যটকদের নিরাপত্তা ও সুশৃঙ্খল পর্যটন ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে। তিনি পর্যটকদের ফুল না ছেঁড়া ও পরিবেশের ক্ষতি না করার আহ্বান জানান।

সিলেট থেকে আরো পড়ুন