শিক্ষা

সিকৃবিতে স্বয়ংক্রিয় তথ্য বুথ উদ্বোধন

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬ ১৩:৪৮

সংগৃহীত ছবি।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) সেবা সহজ ও দ্রুত করার লক্ষ্যে স্বয়ংক্রিয় তথ্য বুথ বা কিয়স্ক মেশিন উদ্বোধন করা হয়েছে। রোববার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার এর উদ্বোধন করেন।

অনুষ্ঠানে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুব ইকবাল, প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ কাওছার হোসেন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট, দপ্তরপ্রধানসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপাচার্য বলেন, কিয়স্ক মেশিন স্থাপন বিশ্ববিদ্যালয়ের তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ করেছে। ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়লে সেবার মান উন্নয়ন এবং প্রশাসনিক কাজে স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব। এ মেশিনের মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা সহজে বিভিন্ন তথ্য জানতে পারবেন।

শিক্ষা থেকে আরো পড়ুন