শিক্ষা

গোলাপগঞ্জে লতিফিয়া মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১,৩০১ শিক্ষার্থী

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬ ১৪:৫৬

লতিফিয়া মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১,৩০১সিলেটের গোলাপগঞ্জে ১ হাজার ৩০১ শিক্ষার্থীর অংশগ্রহণে লতিফিয়া নবম মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে গোলাপগঞ্জ মোহাম্মদ চৌধুরী একাডেমিতে দুই শিফটে এ পরীক্ষা নেওয়া হয়।
লতিফিয়া শিক্ষা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত পরীক্ষায় গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, দক্ষিণ সুরমা ও সিলেট সদর উপজেলার শিক্ষার্থীরা অংশ নেয়।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ছেলে ও দারুল ইফতা ওয়াল ফিকর বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক ফয়ছল আলম, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন, ভাদেশ্বর মডেল ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শুয়াইবুর রহমান, কানাইঘাট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জহির আহমেদ, পরিষদের প্রতিষ্ঠাকালীন সভাপতি মাওলানা শরীফ উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মো. আজিজুর রহমান, হল সুপার মাওলানা সাইফুর রহমান সাইফি, সিলেট জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক সামাদুর রহমান এবং গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নাবেদ হোসেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন সহকারী হল সুপার মাওলানা এমদাদুর রহমান, পরিষদের সচিব মো. আলমগীর হোসাইন, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মামুনুর রশীদ রাজু, হযরত শাহজালাল (রহ.) লতিফিয়া মাদ্রাসার সুপার মাওলানা মাহফুজুর রহমান, সভাপতি নজমুল খাঁ, সহসভাপতি হাবিবুর রহমান জাহরান ও জামিল আহমদ, সাধারণ সম্পাদক ইমাম হোসেন পাবেল, সহসাধারণ সম্পাদক শিহাব আহমদ ও তানভীর আহমদ এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রেদওয়ান হোসেন।

শিক্ষা থেকে আরো পড়ুন