আন্তর্জাতিক

ইরানকে নতুন হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, সামরিক অভিযান নিয়ে প্রতিবেদন

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬ ১২:২০

সংগৃহীত ছবি।

ইরানের বাকি অংশও যুক্তরাষ্ট্রকে ‘ধ্বংস’ করতে হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটি পুনর্গঠনে ২৫ বছর লাগবে বলেও মন্তব্য করেন তিনি। এমন পদক্ষেপ নেবেন কি না, তা শিগগিরই জানা যাবে বলে জানান ট্রাম্প।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প নির্দেশ দিলে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্রের বাহিনী। সম্ভাব্য অভিযানটি স্বল্পমেয়াদি ও তীব্র হতে পারে; লক্ষ্যবস্তু হিসেবে ইরানের জ্বালানি অবকাঠামো, পারমাণবিক স্থাপনা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোনের অস্ত্রভান্ডার বিবেচনায় রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি ও ১২টির বেশি যুদ্ধজাহাজে মার্কিন সেনা মোতায়েনের কথাও এতে বলা হয়েছে।

এদিকে, কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান যুক্তরাষ্ট্রের কাছে পারমাণবিক বিষয়ে একটি প্রস্তাব পাঠিয়েছে বলে খবর পাওয়া গেছে। ওয়াশিংটন প্রস্তাবটি পর্যালোচনা করছে। অন্যদিকে, সৌদি নেতৃত্বাধীন জোট দাবি করেছে, মদিনা অঞ্চলের দিকে ছোড়া হুথিদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। হুথিরা এ দাবি অস্বীকার করেছে।

আন্তর্জাতিক থেকে আরো পড়ুন