সংগৃহীত ছবি।
মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখা উপজেলার সীমান্ত দিয়ে ৩০ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৩ অক্টোবর) থেকে রোববার (২৫ অক্টোবর) পর্যন্ত দুর্গম পাহাড়ি ও বনাঞ্চলসংলগ্ন সীমান্তে এসব ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা গেছে, পুশ-ইনের চেষ্টার খবর পেয়ে সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়। এ সময় ভারতীয় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকেও বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। ৫২ বিজিবি (বিয়ানীবাজার ব্যাটালিয়ন) স্থানীয়দের সহযোগিতায় এসব চেষ্টা প্রতিহত করে।
ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান বলেন, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। ড্রোন, গোয়েন্দা তথ্য ও আধুনিক নজরদারির পাশাপাশি সীমান্তে দিন-রাত টহল জোরদার করা হয়েছে।
সিলেট থেকে আরো পড়ুন