সিলেট

ওসমানীনগরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে আটক ৩

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯ টা ৪৫ এর দিকে সিলেট জেলার ওসমানীনগর থানাধীন দয়ামীর ইউনিয়নের অন্তর্গত কাশিকাপন তেরমাইলে তাদের আটক করা হয়।

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬ ০০:১৭

ছবি: জেলা পুলিশের মিডিয়া সেল

সিলেটের ওসমানীনগরের তেরমাইল নামক স্থানে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে তিনজনকে আটক করেছে থানা পুলিশ। 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯ টা ৪৫ এর দিকে সিলেট জেলার ওসমানীনগর থানাধীন দয়ামীর ইউনিয়নের অন্তর্গত কাশিকাপন তেরমাইলে তাদের আটক করা হয়। ওই সময় ঢাকা-সিলেট মহাসড়কের ওপর নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংঘটন ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন তারা। অভিযানে থাকা ওসমানীনগর থানা পুলিশের টহল দল ঘটনাস্থল থেকে আলামতসহ ৩ জনকে আটক করে। 

আটকরা হলেন জালালাবাদ থানাধীন টুকেরবাজার বানাগাঁওয়ের সাব্বির আহমেদ বিপ্লব (২৬), কোতোয়ালি থানাধীন শেখঘাট নবাবপুরের নাহিদ হাসান (২১) ও দক্ষিণ সুরমা থানাধীন পৈতপাড়া শিববাড়ী এলাকার হৃদয়পাল (২০)। 

জেলা পুলিশের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করে জানায়, আটককৃতদের নিয়ে অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে পলাতক দুস্কৃতিকারীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। এছাড়াও ঘটনার সাথে জড়িত প্রত্যেক দুষ্কৃতিকারীকে সনাক্ত করে গ্রেফতার চেষ্টা অব্যাহত আছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে  আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সিলেট থেকে আরো পড়ুন