সিলেট

শ্রীমঙ্গলে দেয়াল থেকে অজগর উদ্ধার

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬ ১৪:০২

সংগৃহীত ছবি।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের রাধানগর এলাকায় রাস্তার পাশের একটি দেয়াল থেকে অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাস্তার পাশে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করার সময় কয়েকজন শ্রমিক দেয়ালের ওপর অজগরটি দেখতে পান। সাপটি দেখে তাঁদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শ্রীমঙ্গল টুরিস্ট পুলিশের উপপরিদর্শক বসু দেবের কাছ থেকে খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সঞ্জিত দেব ও পরিবেশকর্মী রাজদ্বীপ দেব দীপ ঘটনাস্থলে যান। তাঁরা অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

পরে নিরাপদ আশ্রয়ে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ হিসেবে অজগরটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

সিলেট থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন