সংগৃহীত ছবি।
অনিবার্য কারণবশত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।
জেলা প্রশাসক বাসসকে জানান, বুধবার সন্ধ্যা থেকে সাজেক পর্যটনকেন্দ্র বন্ধসহ সেখানে ভ্রমণে নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। বর্তমানে সাজেকে অবস্থানরত পর্যটকদের বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যেতে বলা হয়েছে।
সাজেক জীপ সমিতির লাইনম্যান ইয়াছিন আরাফাত জানান, বুধবার বিকেল পর্যন্ত ছোট-বড় ও ব্যক্তিগত মিলিয়ে দেড় শতাধিক যানবাহনে আনুমানিক ২–৩ হাজার পর্যটক সাজেকে প্রবেশ করেছিলেন। প্রশাসনের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার সকাল ৮টায় স্কর্টে সাজেক ছাড়ার জন্য গাড়িগুলো সারিবদ্ধভাবে রাখা হয়।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি বন্ধ থাকবে। এ সময়ে পর্যটকদের সেখানে ভ্রমণের পরিকল্পনা স্থগিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলাদেশ থেকে আরো পড়ুন