সংগৃহীত ছবি।
কমলগঞ্জ উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের নারায়ণক্ষেত্র গ্রামে জেসি চৌধুরী (১৮) নামে এক তরুণীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে এই ঘটনা ঘটে।
নিহত জেসি ওই গ্রামের জামাল চৌধুরীর মেয়ে এবং সুজা মেমোরিয়াল কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা জেসিকে নিজ ঘরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এলাকায় ঘটনার পর শোকের ছায়া নেমে আসে।
নিহতের চাচা কামাল হোসেন চৌধুরী জানান, সকালে ঘুম থেকে উঠে হাত-মুখ ধোয়ার পর জেসি নিজ কক্ষে যান, পরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ইউপি চেয়ারম্যানকে জানানো হয়।
কমলগঞ্জ থানার ওসি কমর উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং প্রাথমিকভাবে বিষয়টিকে আত্মহত্যা বলে মনে করা হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
সিলেট থেকে আরো পড়ুন