হামলায় আহত যুবলীগ নেতা লোকমান আহমদ।
সিলেট নিষিদ্ধ আওয়ামীলীগের অঙ্গসহযোগী সংগঠন যুবলীগের এক নেতা সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন।
আহত যুবলীগ নেতা লোকমান আহমদ। তিনি নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকালে খাদিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হামলায় গুরুতর আহত লোকমান আহমদকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।
সিলেট থেকে আরো পড়ুন