প্রবাস

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে'র নির্বাচন ১৮ অক্টোবর

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬ ১৭:৩২

ব্রিটেনে বসবাসকারী বিশ্বনাথের প্রবাসীদের সর্ববৃহৎ সংগঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে'র দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে। 
এবারের নির্বাচনে ২টি প্যানেল ইতিমধ্যেই তাদের নির্বাচনী প্রচার কাজ শুরু করেছে। এখন থেকেই তারা সকল ট্রাস্টিদের নিকট ভোট চাওয়া শুরু করেছেন। 
দুটি প্যানেলের মধ্যে একটি হচ্ছে মিছবাহ-মোহাব্বত-নেছার এবং অন্যটি হচ্ছে গুলজার-কুদ্দুছ-মনির প্যানেল। 
ট্রাস্টিরা বলছেন, দুটি প্যানেলই শক্তিশালী। তারা ইতিমধ্যেই আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং দোয়া ও ভোট চাচ্ছেন। 
১৯৯৪ সালে প্রতিষ্ঠিত এ ট্রাস্টটি বিশ্বনাথের শিক্ষা ও সামাজিকতায় বিশাল অবদান রেখে চলেছে। 
এ সংগঠনের ট্রাস্টি সং্খ্যা প্রায় ৭০০। 
উল্লেখ্য, এ সংগঠনের ট্রাস্টি হতে এক হাজার পাউন্ড ফি প্রদান করতে হয়। সংশ্লিষ্টদের দাবি, যুক্তরাজ্যভিত্তিক বাঙালি সংগঠনগুলোর মধ্যে এটিই সর্বোচ্চ ট্রাস্টি ফি।

প্রবাস থেকে আরো পড়ুন