প্রবাস

সংসদ সদস্য লুনার ব্যক্তিগত সচিব ময়নুল হকের সম্মানে মতবিনিময় সভা

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬ ১৩:৪৪

তাহসিনা রুশদীর লুনার ব্যক্তিগত সচিব,সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং সিলেট জেলা ছাত্রদলের সাবেক দফতর সম্পাদক মইনুল হকের সম্মানে সভা।

যুক্তরাজ্য সংক্ষিপ্ত সফররত সিলেট(বিশ্বনাথ ও ওসমানীনগর)-২ আসনের সাংসদ সদস্য,ইলিয়াস পত্নী তাহসিনা রুশদীর লুনার ব্যক্তিগত সচিব,সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং সিলেট জেলা ছাত্রদলের সাবেক দফতর সম্পাদক মইনুল হকের সম্মানে গত ১১ আগস্ট ইস্ট লন্ডনে দশঘর ইউনিয়ন জাতীয়তাবাদী ফোরাম ইউকের উদ্যোগে এক আলোচনা ও মতবিনিময় সভা আয়োজন করা হয়।

দশঘর ইউনিয়ন জাতীয়তাবাদী ফোরাম ইউকের সভাপতি ও লন্ডন মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে এবং ফোরামের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও যুক্তরাজ্য যুবদলের লন্ডন ডিভিশনের সহ সভাপতি লোকমান হোসেনের পরিচালনায় এবং ফোরামের সহ সভাপতি ও সাবেক ছাত্রনেতা আজিম উদ্দিন আজির ও ফোরামের সাংগঠনিক সম্পাদক ও যুক্তরাজ্য যুবদলের লন্ডন ডিভিশনের সহ সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলামের সার্বিক আয়োজনে উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট(বিশ্বনাথ ও ওসমানীনগর)-২ আসনের সাংসদ সদস্য,ইলিয়াস পত্নী তাহসিনা রুশদীর লুনার ব্যক্তিগত সচিব,সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং সিলেট জেলা ছাত্রদলের সাবেক দফতর সম্পাদক মইনুল হক এবং প্রধান বক্তার বক্তব্যে রাখেন যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক যুগ্ম সম্পাদক এবং বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক মোঃ গুলজার খান।

উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন,যুক্তরাজ্য যুবদলের সভাপতি ও বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন,দশঘর ইউনিয়ন জাতীয়তাবাদী ফোরাম ইউকের সিনিয়র সহ-সভাপতি ও বিএনপি নেতা আখলাকুর রহমান,লন্ডন মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি ও বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আকলুছ মিয়া,যুক্তরাজ্য বিএনপির আহবায়ক কমিটির সদস্য তোফাজ্জল ইসলাম আলম,যুক্তরাজ্য স্বেচ্ছাসেবকদলের সিনিয়র সহ-সভাপতি শরীফুল ইসলাম,লন্ডন মহানগর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক কাওছার আহমদ,যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আব্দুল কাইয়ুম,আব্দুল হামিদ খান সুমেদ,যুক্তরাজ্য যুবদলের প্রচার সম্পাদক শিপন আহমদ তালুকদার,ফোরামের যুগ্ম সম্পাদক খালেদ মিয়া,বিএনপি নেতা আবু তাহের,যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ বশির,কমিউনিটি ব্যক্তিত্ব রফিকুল ইসলাম খান
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন লন্ডন মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি,উজ্জল আহমদ,ইমরান আলী সুমন,ইস্ট লন্ডন যুবদল নেতা ও বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম,যুবদল নেতা মইনুল হোসেন,আব্দুল করিম,আতিকুল ইসলাম আতিক,আমির হোসেন,মামুনুর রশিদ মামুন, সাইদুর রহমান মিজান প্রমুখ।

প্রবাস থেকে আরো পড়ুন