প্রবাস

লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বিশ্বনাথের যুবক নিহত

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬ ১৪:১৯

গুলিতে নিহত বাংলাদেশি যুবক মাছুম আহমদ।

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে মাছুম আহমদ (৪০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে পূর্ব লন্ডন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাছুম আহমদ সিলেটের বিশ্বনাথ পৌরসভার আমির আলীর ছেলে। মঙ্গলবার সকালে দেশে তাঁর মৃত্যুর খবর পৌঁছালে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

নিহতের ছোট ভাই যুক্তরাজ্যপ্রবাসী মানিক মিয়া জানান, লন্ডন সময় ভোররাতে হঠাৎ বাসায় স্থানীয় পুলিশ আসে। তারা জানতে চায়, এটি মাছুমের বাসা কি না। পরে মাছুমের ছবি দেখালে পুলিশ জানায়, মাছুম গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

তবে কী কারণে এবং কারা মাছুমকে গুলি করেছে, তা জানা যায়নি।

নিহতের বাবা আমির আলী জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে যুক্তরাজ্য থেকে তাঁর ছোট ছেলে মারুফ আহমদ ফোন করে মাছুমের মৃত্যুর খবর দেন। তবে কী কারণে তাঁর ছেলেকে হত্যা করা হয়েছে, তা তাঁরা এখনও জানতে পারেননি।

প্রবাস থেকে আরো পড়ুন