ছবি: সংগৃহীত
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া পূর্ব গৌরীপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত এসএসসি ও দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬ সম্পন্ন হয়েছে।
গেল বৃহস্পতিবার (২৭ আগষ্ট ) মুসলিমাবাদ ইসলামিয়া হাফিজিয়া আলিম মাদ্রাসা কনফারেন্স হলে সংগঠনের সভাপতি সোমায়েল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুয়েল শাহের সঞ্চালনায় উদ্বোধকের বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা আল-ইসলার সম্মানিত সভাপতি হযরত মাওলানা কাজী লুৎফুর রহমান সিরাজী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় সহ তথ্য যোগাযোগ প্রযুক্তি সম্পাদক আব্দুর রাজ্জাক সাজু।
প্রধান বক্তার বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি মো. রেদওয়ান আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল বাসিত, মুসলিমাবাদ ইসলামিয়া হাফিজিয়া আলিম মাদ্রাসার( ভারপ্রাপ্ত) অধ্যক্ষ হযরত মাওলানা কুহিনুর উদ্দিন চৌধুরী, সংগঠনের সিলেট পশ্চিম জেলার সহ সাংগঠনিক সম্পাদক মারুফ আলম তালুকদার মিজু , শাহ জালাল ট্রেনিং সেন্টারের পরিচালক শেখ জুয়েল রানা, বালাগঞ্জ উপজেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক আহমদ হাসান জুমান, সহ প্রচার সম্পাদক জসিম বেগ।
এ ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি শেখ মাহফুজ আলম তুহিন, ময়নুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হোসাইন চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক শেখ মামুন আহমদ, আবু বকর, শেখ সাদি, প্রচার সম্পাদক তোফায়েল আহমদ, সহ প্রচার সম্পাদক শেখ জুমন, ফারহান চৌধুরী, অফিস সম্পাদক জামিল হোসেন, সহ অফিস সম্পাদক রাবেল আহমদ, প্রশিক্ষণ সম্পাদক শেখ আদিল হোসেন রাহি, সহ প্রশিক্ষণ সম্পাদক শেখ নাবিল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাহান আহমদ, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক রাফি বেগ প্রমুখ।
শিক্ষা থেকে আরো পড়ুন