প্রবাস

মিশিগানে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬ ২৩:২১

ছবি: সংগৃহীত

নানা কর্মসূচির মধ্য দিয়ে  যুক্তরাষ্ট্রের মিশিগানে পালিত হয়েছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। বুধবার (১৯ আগস্ট) বিকেলে হ‍্যামট্র‍্যাম‍্যাক সিটির বাংলা টাউনের কনান্ট স্ট্রিটের অস্থায়ী কার্যালয়ে এ লক্ষ্যে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

মিশিগান সেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রহমান এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আবুল কাশেম মোর্শেদ এর পরিচালনায় আলোচনা সভায় বক্তারা স্বেচ্ছাসেবক দলের গৌরবোজ্জ্বল ইতিহাস ও দূরদর্শিতার কথা স্মরণ করে সংগঠনের ভিত্তি আরও শক্তিশালী করার ওপর জোর দেন। 

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত নেতাকর্মীদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মিশিগান বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বকুল তালুকদার। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রেজওয়ান আহমদ রাজন, বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, মিশিগান বিএনপি’র ১ম যুগ্ম সম্পাদক কামাল হোসেন লিলু। 

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আব্দুল বাসিত, শাহজাহান হিটলার, নাজমুল হক কামাল, মারুফ হোসেন খান, সাব্বির আহমদ,আহমেদুর রহমান সিপার, হাসান আহমদ, ফরিদ আহমদ ফাহিম,শাহ জুবেদ, পারভেজ আহমদ, তাজুল ইসলাম শিপলু প্রমুখ ।

প্রবাস থেকে আরো পড়ুন