ইস্ট লন্ডনে ময়নুল হকের সম্মানে আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় উপস্থিত যুক্তরাজ্য যুবদলের নেতাকর্মীরা।
যুক্তরাজ্য সফররত সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার ব্যক্তিগত সচিব ও সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক ময়নুল হকের সম্মানে যুক্তরাজ্যের ইস্ট লন্ডনে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ আগস্ট) ইস্ট লন্ডনে এ সভার আয়োজন করা হয়। যুক্তরাজ্য যুবদলের সহসভাপতি আখতার আহমদ শাহিন সভাপতিত্বে সভা পরিচালনা করেন যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সম্পাদক ও বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ খান সুমেদ।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন যুক্তরাজ্য যুবদলের সভাপতি ও বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন ময়নুলের হক। এছাড়া যুক্তরাজ্য যুবদলের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা বাবর চৌধুরী বক্তব্য দেন।
যুক্তরাজ্য যুবদলের সহসভাপতি সানুর মিয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুমের সার্বিক আয়োজনে অনুষ্ঠিত সভায় যুক্তরাজ্য যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুক্তরাজ্য যুবদলের সহসভাপতি শাহজাহান আলম, নুনু মিয়া, আবু তাহের, আব্দুল ওয়াহিদ আলমগীর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ লায়েক মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক সিব্বির আহমদ সুমন, নুরুল আলী রিপন, জাহেদ মানিক চৌধুরী, সহসাধারণ সম্পাদক আতিক রহমান মিয়া ও এমরান আহমদ, সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ ও মোহাম্মদ শাহজাহান, সহসাংগঠনিক সম্পাদক মো. শামসুল ইসলাম, মো. মাছরুল হোসেন ও নুরুল হক এবং প্রচার সম্পাদক শিপন আহমদ।
এছাড়া লন্ডন মহানগর যুবদলের সাবেক সহসভাপতি উজ্জল আহমদ, ইমরান আলী সুমন, সাবেক যুগ্ম সম্পাদক আরিফ মইনুল হোসেন, লন্ডন মহানগর যুবদল নেতা আলী হোসাইন, মো. কবির খান, আতিকুল আলম, ইস্ট লন্ডন যুবদল নেতা ইশতেখার হোসেন রাসেল, আনোয়ার হোসেন রাজু, মইনুল ইসলাম, এনামুল হক এনাম, মামুনুর রশিদ মামুন, সাইদুর রহমান মিজান, লন্ডন মহানগর যুবদল নেতা সালমান আহমদ, আমিন আহমদ, সাইফুর রহমান রাজু, অপু আহমদ, সাজাত আহমদ, আমির হোসেনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রবাস থেকে আরো পড়ুন