সিলেট

ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরী

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬ ১৭:৪৩

সংগৃহীত ছবি।

সিলেটের কোম্পানীগঞ্জে ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তাঁকে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য সিলেট নগরের আখালিয়া এলাকার মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জের ইউএনও মোহাম্মদ রবিন মিয়া।

সিলেট থেকে আরো পড়ুন