পাকিস্তানের ইসলামাবাদে অবস্থিত ফয়সাল মসজিদ ছবি: পিক্সেল
ইসলামে পূর্ণাঙ্গভাবে প্রবেশ, আল্লাহর আদেশ পালন ও নিষেধ বর্জনের আহ্বান জানানো হয়েছে বক্তব্যে। কোরআনের আয়াত উদ্ধৃত করে বলা হয়েছে, মুমিনদের পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে এবং মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহর বিধান মেনে চলাদের হিদায়াতপ্রাপ্ত ও সফলকাম বলেও উল্লেখ করা হয়েছে।
বক্তব্যে শ্রবণ, দর্শন, চিন্তা ও বাকশক্তিকে আমানত হিসেবে বর্ণনা করে সেগুলো সংযত রাখার দায়িত্বের কথা বলা হয়েছে। জিহ্বাকে মিথ্যা, পরনিন্দা ও অনর্থক কথা থেকে, চোখকে কুদৃষ্টি থেকে, কানকে নিষিদ্ধ বিষয় শোনা থেকে এবং চিন্তাকে নিষিদ্ধ বিষয় থেকে রক্ষা করার আহ্বান জানানো হয়েছে।
উদ্ধৃত হাদিসে শয়তানের কুমন্ত্রণা এলে আল্লাহর আশ্রয় চাইতে, ‘আউযুবিল্লাহ’ পড়তে, সেই চিন্তা থেকে বিরত থাকতে এবং আল্লাহর ওপর ইমানের ঘোষণা দিতে বলা হয়েছে। প্রকৃত মুসলিমের পরিচয় হিসেবে অন্য মুসলিমরা যার জিহ্বা ও হাত থেকে নিরাপদ থাকে—এ কথাও উল্লেখ করা হয়েছে। শেষে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ও জাহান্নামের আজাব থেকে রক্ষার দোয়া করা হয়েছে।
ধর্ম ও জীবন থেকে আরো পড়ুন