সিলেট

সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত ৬ জনের

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬ ১২:১৫

প্রতীকী ছবি

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ছয়জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। শুক্রবার (৬ নভেম্বর) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নতুন শনাক্তদের মধ্যে তিনজন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে, একজন পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে এবং দুজন লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনাক্ত হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬১ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৬ নভেম্বর পর্যন্ত সিলেট জেলায় ২৪৩ জন আক্রান্ত ও দুজনের মৃত্যু হয়েছে। সুনামগঞ্জে আক্রান্ত ২১৮ জন, মৃত্যু নেই। হবিগঞ্জে ৩৯৭ জন আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। মৌলভীবাজারে আক্রান্ত ৮৯ জন এবং মৃত্যু হয়েছে একজনের।

সিলেট থেকে আরো পড়ুন