ছবি: সংগৃহীত
সুনামগঞ্জ জেলায় তাহিরপুর উপজেলায় জীববৈচিত্রে গুরুত্বপূর্ণ টাঙ্গুয়ার হাওরে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ করা হয়েছে।
বুধবার বেলা ১১ টায় টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী।
পরিবেশবাদী সংগঠন ‘টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম’-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দুলাল কান্তি পাল -এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুনাব আলী।
অনুষ্ঠানে রাজু আহমেদ রমজান, পলেন আহমদ, দশরথ হাজং, শামছুল আলম আখঞ্জি টিটু, সাংবাদিক এমএ রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।
কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গুয়ার হাওর এলাকায় করচ গাছের চারা রোপণ করা হয়। এরপর পর্যটকদের ফেলে যাওয়া বর্জ্য অপসারণ সহ পচ্ছিন্নতা অভিযানে অংশ নেন সংগঠনের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে হাওরাঞ্চলে শিক্ষার মানোন্নয়নে বিশেষ অবদান রাখায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষক মো. উস্তার আলী আখঞ্জিকে সংগঠনের পক্ষ থেকে মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সিলেট থেকে আরো পড়ুন