বাংলাদেশ

অভিযোগ তুলে এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা হবিগঞ্জ জেলা নেতার

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬ ১২:৩৫

সংগৃহীত ছবি।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হবিগঞ্জ জেলা শাখার ক্রীড়া সম্পাদক ফজলুল করিম দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় আট মিনিটের ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন। ভিডিওতে তিনি এনসিপির যুগ্ম সদস্যসচিব সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে দলের কার্যক্রম ও নেতাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন।

ফজলুল করিমের অভিযোগ, দলের কার্যক্রম তাঁর প্রত্যাশার সঙ্গে মেলেনি এবং জেলা ও উপজেলা কমিটিতে মাদক ব্যবসায়ী, দুর্নীতিবাজ ও অসাধু ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় নেতা নাহিদ উদ্দিন তারেকের বিরুদ্ধে কমিটি গঠনে স্বেচ্ছাচারিতার অভিযোগও করেন তিনি। নিজের মোবাইলে থাকা কয়েকটি হোয়াটসঅ্যাপ বার্তাকে অভিযোগের প্রমাণ হিসেবে দেখান। ভিডিওর শেষে তিনি বলেন, এনসিপিতে আর কোনো পদে নেই এবং স্বেচ্ছায় দল থেকে পদত্যাগ করেছেন।

তাঁর উত্থাপিত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কেন্দ্রীয় নেতাদের বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ থেকে আরো পড়ুন