বাংলাদেশ

সিলেট মহানগর জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬ ১৩:৩৪

সংগৃহীত ছবি।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট মহানগর শাখার ২০২৭–২০২৮ মেয়াদের পূর্ণাঙ্গ কমিটি, কর্মপরিষদ ও শূরা পরিষদ গঠন করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) মহানগর জামায়াতের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগের রাতে নগরের বন্দরবাজারে মহানগর কার্যালয়ে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চল পরিচালক অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের উপস্থিতিতে কমিটি ও পরিষদগুলো গঠন করা হয়।

কমিটিতে মহানগর আমির হয়েছেন মুহাম্মদ ফখরুল ইসলাম। নায়েবে আমিরের দায়িত্ব পেয়েছেন ড. নূরুল ইসলাম বাবুল ও ডাক্তার মো. ফখরুল ইসলাম। সেক্রেটারি হয়েছেন মোহাম্মদ শাহজাহান আলী। সহকারী সেক্রেটারির দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা উদ্দিন।

বিজ্ঞপ্তিতে নতুন দায়িত্ব পালনে সবার সহযোগিতা চাওয়া হয়েছে। গত ৪ নভেম্বর জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সিলেট মহানগর শাখায় মুহাম্মদ ফখরুল ইসলামকে পুনরায় আমির নির্বাচিত করার ঘোষণা দেওয়া হয়েছিল।

বাংলাদেশ থেকে আরো পড়ুন