সংগৃহীত ছবি।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট জেলা শাখার আমির হিসেবে মাওলানা হাবীবুর রহমান এবং মহানগর শাখার আমির হিসেবে ফখরুল ইসলাম পুনর্নির্বাচিত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) ঢাকার মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী পরিষদের বৈঠকে ৭৭টি জেলা ও মহানগর শাখার আমিরদের নাম ঘোষণা করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
দলটির তথ্য অনুযায়ী, রুকনদের গোপন ভোটে গত মাসে জেলা ও মহানগর আমির নির্বাচন অনুষ্ঠিত হয়। ঘোষিত তালিকায় ২৭টি জেলা ও মহানগর শাখায় নতুন আমির নির্বাচিত হয়েছেন; অন্য শাখাগুলোতে আগের আমিরেরা পুনর্নির্বাচিত হয়েছেন।
কুমিল্লা মহানগর আমিরের নাম ঘোষণা করা হয়নি। নির্বাচনের এক পক্ষের সমর্থকদের হামলার ঘটনায় সদ্য সাবেক আমির কাজী দ্বীন মুহাম্মদ ও নায়েবে আমির এ কে এম এমদাদুল হককে দল থেকে বহিষ্কার করেছে জামায়াত।
বাংলাদেশ থেকে আরো পড়ুন