প্রবাস

পর্তুগালে বিশ্বনাথ উপজেলা অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬ ২৩:৩৮

ছবি: নাগরী নিউজ

পর্তুগালে বসবাসরত সিলেটের বিশ্বনাথ উপজেলার প্রবাসীদের নিয়ে ‘বিশ্বনাথ উপজেলা অ্যাসোসিয়েশন পর্তুগাল’-এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। প্রবাসীদের ঐকমত্য এবং উপস্থিত উপদেষ্টাদের সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সংগঠনটির লক্ষ্য প্রবাসীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা, ঐক্য ও সম্প্রীতি জোরদার করা।

নবগঠিত কমিটিতে মো. নিজাম মিয়াকে আহ্বায়ক, মালেক আহমদকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং রেজাউর রহমান ওলিকে সদস্য সচিব করা হয়েছে। জাবেদ আহমদ সিনিয়র সদস্য সচিব এবং হাঃ জুবায়ের আহমদ যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন তফুর মিয়া, মো. আবুল হোসেন সুমন, মো. মাসুদ আলম, জুনেদ আহমেদ, সালেহ আহমদ ও আবু বক্কর।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সাইদুর রহমান, আব্দুল হক, মাহফুজ মিয়া, জাকির হোসেন, আব্দুল্লাহ, রফিক মিয়া, মুজিবুর রহমান, হা. নজরুল ইসলাম, তোফায়েল আহমেদ, রেজাউল হক হেলাল, বদরুল ইসলাম, আবু সালেহ ইমরান, আকতার হোসেন, তমাল মিয়া, শাহরিয়ার, রাজু মিয়া, জাকির মিয়া, দেলোওয়ার, শামিম হোসেন, জুনায়েদ, আয়ূব আলী, আলা উদ্দিন, লিয়াকত আলী ও খালেদ মাহমুদ।

সংগঠনটির প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন মানিক মিয়া। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন হাবিব মিয়া, আজিজ কামাল, তফুর মিয়া, শাহিন আফসর, ইসলাম উদ্দিন সুমন, রাজন মিয়া, আল-আমিন, আবুল হাসান, হাবিবুর রহমান, আমিনুল ইসলাম, আকবর মিয়া, মালেক আহমদ, আব্দুল আমিন, রুহেল মিয়া, মাসুদ আলম, মো. জাহেদ আলী, সুহেব মিয়া ও মিনহাজুল মামুন।

সংশ্লিষ্টরা আশা করছেন, নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে পর্তুগালে বসবাসরত বিশ্বনাথ উপজেলার প্রবাসীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও ঐক্য আরও সুদৃঢ় হবে। পাশাপাশি প্রবাসীদের কল্যাণে সামাজিক ও সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি সুন্দর ও গঠনমূলক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এ জন্য বিশ্বনাথ উপজেলার সব প্রবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছে সংগঠনটি।
 

প্রবাস থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন