ছবি: সংগৃহীত
সিলেটের প্লাজা মার্কেটের ব্যবসায়ী ও বিশ্বনাথের বাহাড়া দুবাগ নিবাসী আলহাজ্ব জিল্লুল হক (সারং) আর নেই। যুক্তরাজ্যে ইন্তেকাল করেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২৪ অক্টোবর) যুক্তরাজ্যের স্থানীয় সময় বাদ জোহর ইস্ট লন্ডন মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে পরিবারের সদস্য, যুক্তরাজ্যের কমিউনিটি নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মরহুম জিল্লুল হক বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে এবং দৌলতপুর ইউনিয়ন এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ট্রাস্টি ছিলেন। তিনি মুহিবুল হক ও জিয়াউল হক জিয়ার শ্রদ্ধেয় পিতা।
এলাকাবাসী জানান, জিল্লুল হক দৌলতপুর দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার উপদেষ্টা ছিলেন। মাদ্রাসাটির নিয়মিত দাতা হিসেবেও তিনি অবদান রেখেছেন। পরোপকারী মানুষ হিসেবে এলাকায় তাঁর সুনাম ছিল।
প্রবাস থেকে আরো পড়ুন