সংগৃহীত ছবি।
সিলেটের আঞ্চলিক ভাষায় নির্মিত নতুন তিনটি নাটক ইউটিউবে প্রকাশিত হয়েছে। নাটকগুলো হলো রুহুল আমিন রুয়েল পরিচালিত ‘খাল চামড়া নাই’, মিম সাবির পরিচালিত ‘হতি ফুয়া আড়ুয়া’ এবং রুহুল আমিন রুহেলের রচনা ও পরিচালনায় ‘দারোয়ান মাষ্টার’।
‘খাল চামড়া নাই’ নাটকে অভিনয় করেছেন ফারুক খান কয়েস, শায়লা, সুমি, সানজিদা ও আজমল শাহসহ অনেকে।
‘হতি ফুয়া আড়ুয়া’ নাটকে অভিনয় করেছেন কবি আলাউদ্দিন, ইমন আলী, আহমেদ সুমি, সুনিয়া আক্তার, হেলেনা বেগম, মিম সাবির, লিজা আক্তার, সুমন রায় ও ইমনসহ অনেকে।
‘দারোয়ান মাষ্টার’ নাটকে অভিনয় করেছেন ফারুক খান কয়েস, সিমা আক্তার ও ইরম মিয়াসহ অনেকে।
বিনোদন থেকে আরো পড়ুন