সংগৃহীত ছবি।
সিলেটের আঞ্চলিক ভাষায় নির্মিত নতুন নাটক ‘রক্তের টান’ প্রকাশিত হয়েছে। নাটকটি ইউটিউবে দেখা যাচ্ছে।
নাটকে অভিনয় করেছেন সাহেদ মোশারফ, জয়নাল আবেদীন পলাশ, কবি আলাউদ্দিন, শাহ্ আলী রব, কামরুল চৌধুরী, লিজ, হেলেনা ও রচনা। নাটকটির রচনা ও পরিচালনা করেছেন লোকমান আলী। চিত্রগ্রহণে ছিলেন নুরুল ইসলাম এবং মেকআপে সুমন রায়।
প্রকাশের পর নাটকটি দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে বলে জানা গেছে।
বিনোদন থেকে আরো পড়ুন