নিখোঁজ মাদ্রাসা ছাত্রী
সুনামগঞ্জ জেলার সদর থানাধীন নোয়াগাঁও গ্রামের এক মাদ্রাসাছাত্রী নিখোঁজ হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ মারুফা (১৫) সুনামগঞ্জ সদরের নোয়াগাঁও গ্রামের মহির উদ্দিনের মেয়ে এবং জামিয়া ইসলামিয়া আরাবিয়া উলুতুলু মহিলা মাদ্রাসার শিক্ষার্থী।
পরিবার সূত্রে পুলিশ জানায়, মারুফা শনিবার সকালে ঘুম থেকে উঠে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন। পরিবার সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি চালিয়েও তার সন্ধান না পেয়ে বিষয়টি পুলিশকে জানায় এবং সুনামগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজ কিশোরীর সন্ধানে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
সিলেট থেকে আরো পড়ুন