সংগৃহীত ছবি।
সিলেট ভলান্টিয়ার প্রিমিয়ার লিগের অষ্টম আসর সফলভাবে আয়োজনের লক্ষ্যে স্বেচ্ছাসেবীদের সঙ্গে উদযাপন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) সন্ধায় নগরীর অভিজাত হোটেলে সভা অনুষ্ঠিত হয়।
সভায় ১৩ নভেম্বর শুক্রবার থেকে নিবন্ধন শুরু এবং ২৫ ডিসেম্বর ২০২৬ শুক্রবার টুর্নামেন্ট আয়োজনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়।
ভলান্টিয়ার প্রিমিয়ার লিগ উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় রয়েছেন মুহিবুর রহমান সোয়েব, রবিউল ইসলাম রবি, গোলাম আফজাল নাদির ও সৈয়দ রাসেল ইসলাম। কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন আশরাফুল ইসলাম, সৈরব দাশ, মাওলানা সালিম আহমদ খান, দেলোয়ার হোসেন, সাহান আহমদ ও তায়েফ আহমদ, মাহমুদ খানসহ অন্যরা।
সিলেট থেকে আরো পড়ুন