সিলেট

নাগরী নিউজ সম্পাদকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ১০ নভেম্বর

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬ ১৩:৪৯

সংগৃহীত ছবি।

সিলেটে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল নাগরী নিউজের সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী ও শিক্ষানুরাগী স্বপন শিকদারের উদ্যোগে তার নিজ এলাকা বিশ্বনাথ উপজেলার হাবড়া বাজারে শীতবস্ত্র বিতরণ করা হবে আগামী ১০ নভেম্বর, মঙ্গলবার। 
এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে'র সভাপতি গুলজার খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির লন্ডন রিজিয়নের সেক্রেটারি তুফাজ্জল আলম, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে'র ট্রাস্টি মুমিন খান মুন্না। 
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী হাজ্বী কাচামিয়া শিকদার। 
স্থানীয় প্রায় ২শত এর অধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করবেন জানিয়ে স্বপন শিকদার বলেন, মহান আল্লাহ তায়ালা আমাকে তাওফিক দিয়েছেন বলেই আমি মানুশের পাশে দাঁড়াতে পারছি। এ জন্য আল্লাহ তায়ালার প্রতি শুকরিয়া আদায় করছি। আমার জন্মস্থান বিশ্বনাথের মানুষের যেকোন দুর্যোগ-দুর্বিপাকে অথবা খারাপ সময়ে অতীতের ন্যায় আগামীতেও আমার সহযোগীতার হাত প্রসারিত থাকবে। আমি সকল বিত্তবান ভাই ও বোনদের শীতে অসহায় মানুষজনের পাশে থাকার আহ্বান জানাচ্ছি।

সিলেট থেকে আরো পড়ুন