প্রবাস

১২ দিন পর কুয়েত থেকে বাহুবলে ফিরল প্রবাসী জিয়াউর রহমানের মরদেহ

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬ ১২:২৫

সংগৃহীত ছবি।

পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে কুয়েতে যাওয়া জিয়াউর রহমান জিয়া সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মৃত্যুর ১২ দিন পর রোববার (২৫ অক্টোবর) ভোরে তাঁর মরদেহ হবিগঞ্জের বাহুবল উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের বাড়িতে পৌঁছায়।

জিয়াউর রহমান আব্দুল্লাহপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে। গত ১২ অক্টোবর কুয়েতে সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। মরদেহ বাড়িতে পৌঁছালে স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। তাঁকে শেষবারের মতো দেখতে প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দারাও বাড়িতে ছুটে আসেন।

পরিবার সূত্রে জানা গেছে, রোববার বাদ আসর আব্দুল্লাহপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। শোকসন্তপ্ত পরিবার তাঁর রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছে।

প্রবাস থেকে আরো পড়ুন