আইসিটি

এআই দিয়ে ভাইরাস বানালেন বিজ্ঞানীরা, নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা 'জিনোম ল্যাঙ্গুয়েজ মডেল' নামে এক ধরনের এআই প্রযুক্তি ব্যবহার করে নতুন ব্যাকটেরিওফাজ বা 'ফাজ'-এর জিনগত নকশা তৈরি করেন।

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬ ২১:২৬

ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে প্রথমবারের মতো নতুন ভাইরাস তৈরি করেছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা 'জিনোম ল্যাঙ্গুয়েজ মডেল' নামে এক ধরনের এআই প্রযুক্তি ব্যবহার করে নতুন ব্যাকটেরিওফাজ বা 'ফাজ'-এর জিনগত নকশা তৈরি করেন।

ফাজ এমন এক ধরনের ভাইরাস, যা শুধু ব্যাকটেরিয়াকে সংক্রমিত করে; মানুষ বা অন্য প্রাণীকে নয়। গবেষণাগারে এআইয়ের তৈরি জিনগত নকশা ব্যবহার করে কয়েকটি ফাজ তৈরি করে ই. কোলাই ব্যাকটেরিয়ার ওপর পরীক্ষা চালানো হয়।

পরীক্ষায় দেখা যায়, এআই-নকশা করা কয়েকটি ফাজের সমন্বয়ে তৈরি একটি ককটেল এমন ই. কোলাই ব্যাকটেরিয়াও ধ্বংস করতে সক্ষম, যেগুলো প্রাকৃতিক ফাজের বিরুদ্ধে প্রতিরোধী হয়ে উঠেছিল। গবেষকদের আশা, ভবিষ্যতে এই প্রযুক্তির মাধ্যমে নির্দিষ্ট ব্যাকটেরিয়ার বিরুদ্ধে দ্রুত নতুন ফাজ তৈরি করা সম্ভব হবে। এতে অ্যান্টিবায়োটিকে কাজ না করা সংক্রমণের চিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

তবে এ ধরনের প্রযুক্তির নিরাপত্তা নিয়েও সতর্ক করেছেন বিজ্ঞানীরা। তাদের মতে, এআই দিয়ে ভাইরাস তৈরির গবেষণায় সম্ভাব্য ঝুঁকি ও অপব্যবহার ঠেকাতে শুরু থেকেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং নিরাপত্তা বিশেষজ্ঞদের সম্পৃক্ত করা জরুরি।

আইসিটি থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন