প্রবাস

পূর্ব লন্ডনে বুনো পাখিদের জন্য কৃত্রিম আশ্রয়

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬ ১৩:৫৯

মু. নূর উদ্দিন, লন্ডন থেকে।

একসময় প্রতিটি এলাকায়-গ্রামে-গঞ্জে পাখির কিচির-মিচির কলতান ছিলো..তেমনি আমাদের গ্রামের পশ্চিমের বাড়িতে বিকাল গড়ালেই পাখিরা গাছে-বাঁশ ঝাড়ে তাঁদের নীড়ে ফিরতো আর দূর থেকে শোনা যেতো তাঁদের কোলাহলের শব্দ। কিন্তু আজ কালের পরিক্রমায় সেই সব পাখি দেখা যায়না আর নেই পাখিদের সেই মেলা! 
অথচ প্রায় ২ হাজার বছর পুরনো লন্ডন শহরে আজও দেখা যায় নানা পাখির সমারোহ-আছে কিচির-মিচির শব্দও। পাখি রক্ষায় সরকারের নানা উদ্যোগ রয়েছে..তেমনি একটি উদ্যোগ হচ্ছে গাছের ডালে কিংবা রেলওয়ে ব্রিজের নিচে পাখি বা কবুতরের জন্য কৃত্রিম খোপড়ী বানিয়ে দেয়া যাতে পাখিরা আশ্রয় ও নিরাপদে বসবাস করতে পারে যখন প্রতিকূল আবহাওয়া কিংবা শীতকালে গাছের পাতা ঝরে গেলেও।
প্রকৃতি, পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় কর্তৃপক্ষের এমন উদ্যোaগ সত্যিই প্রসংশণীয়।তাই প্রকৃতি ও পাখি প্রেমীদের জন্য আজকে ধারণকৃত নিচে কয়েকটি ছবি শেয়ার দিলাম যার সবগুলো পাখি- হাঁস - কবুতর-গাঙচিল সবই বুনো। ছবিগুলো পূর্ব লন্ডনের আইল অব ডগস এলাকা থেকে তোলা।

প্রবাস থেকে আরো পড়ুন