প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬ ১৯:৫৬
সংগৃহীত ছবি।
২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে (চতুর্থ বিষয় ছাড়া) অকৃতকার্য শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে। সিলেট শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষার্থীদের অনলাইনে নির্বাচন ও ফরম পূরণ ৫ থেকে ৯ নভেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ ১০ নভেম্বর এবং ফরম চূড়ান্ত করার তারিখ ১১ নভেম্বর। নিয়মিত পরীক্ষার্থীদের পরীক্ষা ২০২৬ সালের পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে এবং অনিয়মিতদের ২০২৫ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিতে হবে। বোর্ডে প্রদেয় ফি প্রতি পত্রে ১২৫ টাকা।
শিক্ষা থেকে আরো পড়ুন