এনসিপি
সফরসঙ্গী হচ্ছেন আলাউদ্দীন মুহাম্মদ
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬ ১৪:১০
সংগৃহীত ছবি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক মো. নাহিদ ইসলামের আসন্ন ইংল্যান্ড সফরকে সফল করতে একটি উচ্চপর্যায়ের প্রস্তুতি ও বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। সফরসংক্রান্ত সার্বিক প্রস্তুতি, বাস্তবায়ন ও সমন্বয়ের লক্ষ্যে ডায়াসপোরা বিষয়ক উপ-কমিটির প্রধান জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার অনুমোদনক্রমে এই ‘সফর বাস্তবায়ন কমিটি’ অনুমোদন লাভ করে।
দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি গঠনের তথ্য নিশ্চিত করা হয়। জানা গেছে, এই গুরুত্বপূর্ণ সফরে আহ্বায়কের সফরসঙ্গী হিসেবে যুক্তরাজ্য আসছেন দলের ডায়াসপোরা সেলের সদস্য জনাব আলাউদ্দীন মুহাম্মদ।
ঘোষিত কমিটিতে এহতেশাম হককে আহ্বায়ক, ব্যারিস্টার নুরুল হুদা জুনেদকে সদস্যসচিব এবং মো. মজিবুল আলম হিমেলকে কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন— মাকসুদুল হক শাকুর, প্রকৌশলী মেরাজ আজিজ, আবুবকর নিহাজ, মো. মাহমুদুর রহমান (ইকবাল), খন্দকার আনাছ আহমেদ, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, প্রকৌশলী শারমিন আক্তার (পাপড়ি), প্রকৌশলী মোহাম্মদ হাবিবুর রহমান, আশরাফুল আলম, আল আমিন সৌরভ, মো. নাহিদুল হক নীরব, মিজানুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, সাইফুর রাজা চৌধুরী, ফেরদৌস মাহমুদ, জাকির চৌধুরী, মো. আলী হায়দার (সুমন), মো. রফিকুল ইসলাম এমদাদ, আয়হারুল আলম, রুহুল আমিন এবং আমির খসরু।
আহ্বায়কের এই সফরকে ঘিরে যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সফর বাস্তবায়ন কমিটিকে স্বাগত জানিয়ে এনসিপি ইউকে অ্যালায়েন্সের সদস্য শাহ মুহাম্মদ জহিরুল ইসলাম বলেন, "দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য। আহ্বায়ক নাহিদ ইসলামের এই ইংল্যান্ড সফর প্রবাসের মাটিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। আমরা যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী ও ডায়াসপোরা কমিউনিটিকে সঙ্গে নিয়ে এই সফরকে সর্বাত্মকভাবে সফল করব।"
এনসিপি ইউকে অ্যালায়েন্সের আরেক সদস্য সৌরভ আহমেদ বলেন, "বাংলাদেশ পুনর্গঠনে ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় প্রবাসী নাগরিকদের মেধা ও অভিজ্ঞতাকে যুক্ত করতে এই সফর অত্যন্ত ফলপ্রসূ ভূমিকা রাখবে। এনসিপি আহ্বায়ক জনাব নাহিদ ইসলামের আগমন যুক্তরাজ্যে জুলাই পরবর্তী নতুন বাংলাদেশপন্থি এনসিপির রাজনীতির পথ আরও সুগম হবে। পাশাপাশি ডায়াসপোরা সেলের সদস্য আলাউদ্দীন মুহাম্মদের আগমন এবং নতুন এই কমিটির সমন্বিত উদ্যোগে যুক্তরাজ্যজুড়ে সব কর্মসূচি সুশৃঙ্খলভাবে বাস্তবায়িত হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।"
দলীয় সূত্রে জানা গেছে, সফরকালে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ব্রিটিশ সরকারের নীতিনির্ধারক, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, মূলধারার গবেষক এবং যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ছাত্র-জনতার সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।
প্রবাস থেকে আরো পড়ুন