সিলেটে থ্যালাসেমিয়া রোগী বাড়লেও রক্তদাতা অপ্রতুল; সচেতনতা বাড়াতে সমন্বিত প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ ১২:১২
সিলেটে থ্যালাসেমিয়া রোগীদের রক্ত সংগ্রহ ও সচেতনতা নিয়ে স্বেচ্ছাসেবীদের সমন্বিত সভা।
সিলেটে থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা বাড়লেও এ রোগ নিয়ে সচেতনতা সেই তুলনায় বাড়েনি। এতে থ্যালাসেমিয়া রোগীদের জন্য রক্তের চাহিদা বাড়ছে। তবে চাহিদার তুলনায় রক্তদাতা অপ্রতুল। এ পরিস্থিতিতে থ্যালাসেমিয়া রোগীদের রক্ত সংগ্রহ ও সচেতনতা বৃদ্ধিতে সমন্বিতভাবে কাজ করার লক্ষ্যে স্বেচ্ছাসেবীদের নিয়ে একটি সমন্বিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর রেড ক্রিসেন্ট রক্তদান কেন্দ্রের হলরুমে সিলেটে অবস্থানরত স্বেচ্ছাসেবীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় থ্যালাসেমিয়া রোগ ও এ-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। স্বেচ্ছাসেবীদের সমন্বিতভাবে কাজ করে কীভাবে থ্যালাসেমিয়া বিষয়ে সচেতনতা বাড়ানো যায়, সে বিষয়েও আলোচনা করেন অংশগ্রহণকারীরা।
দীর্ঘ আলোচনা শেষে স্বেচ্ছাসেবীদের সমন্বিত প্ল্যাটফর্ম ‘ব্লাড ফর থ্যালাসেমিয়া’ গঠনের উদ্যোগ নেওয়া হয়। এ প্ল্যাটফর্মের মাধ্যমে থ্যালাসেমিয়া রোগীদের জন্য রক্ত সংগ্রহের পাশাপাশি রোগটি নিয়ে সচেতনতা বৃদ্ধিতে কাজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এ উদ্যোগে প্রায় ১০টি সংগঠনের স্বেচ্ছাসেবীরা একসঙ্গে কাজ করবেন।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেইফটি সোশ্যাল অর্গানাইজেশনের এডমিন মুক্তার হোসেন মান্না, মুহিবুর রহমান সোয়েব, মো. রোমান, রবিউল ইসলাম রবি প্রমুখ।
সিলেট থেকে আরো পড়ুন