স্বাস্থ্য

সিলেটে ১৪ মাস পর একজনের কোভিড-১৯ পজিটিভ শনাক্ত

এ কথা জানিয়েছেন শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মিজানুর রহমান।

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬ ২১:০৮

সিলেটে দীর্ঘ ১৪ মাস পর নতুন করে একজনের শরীরে কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে। বর্তমানে আক্রান্ত ব্যক্তিকে শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ কথা জানিয়েছেন শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মিজানুর রহমান।

তিনি জানান, কোভিড আক্রান্ত ৫৫ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলায়। তিনি সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন ছিলেন। সেখানে এনজিওগ্রাম করার সময় অ্যান্টিজেন টেস্টে (আরএটি) তাঁর শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে। পরীক্ষার পর তাকে শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের একটি কেবিনে আইসোলেশনে রাখা হয়েছে।

এর আগে সর্বশেষ ২০২৫ সালের ১৫ জুন সিলেটে দুই ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।

স্বাস্থ্য থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন