• Home  
  • কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ৬ লাখ টাকার ভারতীয় সিগারেট জব্দ
- ব্রেকিং নিউজ - মৌলভীবাজার

কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ৬ লাখ টাকার ভারতীয় সিগারেট জব্দ

মোঃ হুছাম উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) ভোররাতে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) দায়িত্বপূর্ণ কুলাউড়া উপজেলার মুরইছড়া ও দত্তগ্রাম সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক […]

মোঃ হুছাম উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) ভোররাতে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) দায়িত্বপূর্ণ কুলাউড়া উপজেলার মুরইছড়া ও দত্তগ্রাম সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিজিবির টহল দল ৩ হাজার ৩৮৪ প্যাকেট অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করতে সক্ষম হয়। একই সঙ্গে চোরাচালানের সঙ্গে জড়িত একজন ব্যক্তিকে আটক করা হয়েছে।

তিনি জানান, জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৭৬ হাজার ৮০০ টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ আরও বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করতে বিজিবির নিয়মিত ও বিশেষ টহল, গোয়েন্দা নজরদারি, পুশইন প্রতিরোধ এবং চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদক ও প্রকাশক

স্বপন শিকদার

সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়- ৮, ২য় তলা, গোল্ডেন টাওয়ার, আম্বরখানা পয়েন্ট, সিলেট।

© 2026 Nagrinews. All Rights Reserved