• Home  
  • কমলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত
- মৌলভীবাজার

কমলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধনে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসাদুজ্জামান। কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা […]

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধনে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়।
র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসাদুজ্জামান।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূঁইয়ার নেতৃত্বে র‍্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক মিকৌদেবী, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ দুলাল মিয়া, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, এমটিইপিআই (MT-EPI), নার্স, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এছাড়া পথচারী, চিকিৎসাধীন রোগীর অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ এই সচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহন করেন।
র‍্যালিতে স্লোগান ছিল ডেঙ্গুর বাহক এডিস মশা প্রতিরোধে বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন, জমানো পানি অপসারণ করুন এবং ঘুমানোর সময় মশারি ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগই নয়, বরং সাধারণ জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ সবচেয়ে বেশি জরুরি বলে বক্তারা উল্লেখ করেন।

সম্পাদক ও প্রকাশক

স্বপন শিকদার

সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়- ৮, ২য় তলা, গোল্ডেন টাওয়ার, আম্বরখানা পয়েন্ট, সিলেট।

© 2026 Nagrinews. All Rights Reserved