• Home  
  • বিশ্বকাপে আর্জেন্টিনা জিতলে সব দলের সমর্থকদের জন্য ফ্রি কনসাল্টেশন
- Lead News - খেলাধুলা - সিলেট জেলা

বিশ্বকাপে আর্জেন্টিনা জিতলে সব দলের সমর্থকদের জন্য ফ্রি কনসাল্টেশন

ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি ডেন্টাল সার্জন ডা. মোহাম্মদ আব্দুল জাহিদ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ব্যতিক্রমধর্মী এক ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, চলমান বিশ্বকাপে আর্জেন্টিনা প্রতিটি ম্যাচ জয়ের পরদিন তাঁর ব্যাক্তিগত চেম্বারে আসা যেকোনো দলের সমর্থক রোগীদের কাছ থেকে কোনো কনসাল্টেশন ফি নেওয়া হবে না। ডা. জাহিদ বিডিএস (সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা), বিসিএস (স্বাস্থ্য) […]

ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি ডেন্টাল সার্জন ডা. মোহাম্মদ আব্দুল জাহিদ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ব্যতিক্রমধর্মী এক ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, চলমান বিশ্বকাপে আর্জেন্টিনা প্রতিটি ম্যাচ জয়ের পরদিন তাঁর ব্যাক্তিগত চেম্বারে আসা যেকোনো দলের সমর্থক রোগীদের কাছ থেকে কোনো কনসাল্টেশন ফি নেওয়া হবে না।

ডা. জাহিদ বিডিএস (সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা), বিসিএস (স্বাস্থ্য) এবং পিজিটি (ওরাল সার্জারি) ডিগ্রিধারী। তিনি বর্তমানে ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ডেন্টাল সার্জন হিসেবে কর্মরত রয়েছেন।
সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেন, যান্ত্রিক এই যুগে খেলাধুলাই প্রধানতম নির্মল বিনোদন। চলতে থাকুক বিশ্বকাপ ফুটবল উন্মাদনা।

তিনি আরও বলেন,আর্জেন্টাইন সাপোর্টার হিসেবে আমার চেম্বারের পক্ষ থেকে ঘোষণা— এই বিশ্বকাপে আর্জেন্টিনা প্রতি ম্যাচে জিতার পরদিন যেকোনো দলের সাপোর্টার রোগীর কাছ থেকে কোনো কনসাল্টেশন ফি রাখা হবে না।

ডা. জাহিদের এই ঘোষণাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ফুটবলপ্রেমীদের মধ্যে বিষয়টি নিয়ে ইতিবাচক আলোচনা দেখা যাচ্ছে।

Tarek/Jitu/Osmaninagar

সম্পাদক ও প্রকাশক

স্বপন শিকদার

সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়- ৮, ২য় তলা, গোল্ডেন টাওয়ার, আম্বরখানা পয়েন্ট, সিলেট।

© 2026 Nagrinews. All Rights Reserved