• Home  
  • কুলাউড়া হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত হচ্ছে, শিগগিরই শুরু হচ্ছে উন্নয়নকাজ
- মৌলভীবাজার

কুলাউড়া হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত হচ্ছে, শিগগিরই শুরু হচ্ছে উন্নয়নকাজ

মো. হুছাম উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা অবশেষে বাস্তবায়নের পথে। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-কে ১০১ শয্যায় উন্নীত করার সরকারি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। খুব শিগগিরই এ উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হবে বলে জানা গেছে। রোববার (৭ জুন ২০২৬) নিজের ফেসবুক পোস্টে এ সুখবর নিশ্চিত করেন শওকতুল ইসলাম শকু। তিনি লিখেছেন, “আলহামদুলিল্লাহ, কুলাউড়া হাসপাতালকে ১০১ […]

মো. হুছাম উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি:

কুলাউড়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা অবশেষে বাস্তবায়নের পথে। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-কে ১০১ শয্যায় উন্নীত করার সরকারি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। খুব শিগগিরই এ উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হবে বলে জানা গেছে।

রোববার (৭ জুন ২০২৬) নিজের ফেসবুক পোস্টে এ সুখবর নিশ্চিত করেন শওকতুল ইসলাম শকু। তিনি লিখেছেন, “আলহামদুলিল্লাহ, কুলাউড়া হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীতকরণের সরকারি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ইনশাআল্লাহ, কিছু দিনের মধ্যেই কাজ শুরু হবে।”

বর্তমানে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন হাজারো রোগী চিকিৎসাসেবা নিতে আসলেও সীমিত শয্যা, অবকাঠামোগত সংকট এবং জনবল স্বল্পতার কারণে অনেকেই কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হন। এ কারণে দীর্ঘদিন ধরেই হাসপাতালটি সম্প্রসারণের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও সচেতন মহল।

স্থানীয়দের বিশ্বাস, হাসপাতালটি ১০১ শয্যায় উন্নীত হলে চিকিৎসাসেবার মান ও পরিধি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। রোগীদের ভোগান্তি কমবে, বাড়বে আধুনিক চিকিৎসা সুবিধা এবং কুলাউড়ার স্বাস্থ্যখাতে নতুন দিগন্তের সূচনা হবে।
হাসপাতাল সম্প্রসারণের খবরে সাধারণ মানুষের মধ্যে আনন্দ ও স্বস্তির আবহ তৈরি হয়েছে। অনেকেই এটিকে কুলাউড়ার স্বাস্থ্যসেবার জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন।

তবে প্রকল্পের ব্যয়, বাস্তবায়নের সময়সীমা, নতুন ভবন নির্মাণ এবং জনবল বৃদ্ধিসহ অন্যান্য বিষয় সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে বলে জানা গেছে।

Tarek/Husam/Kulaura

সম্পাদক ও প্রকাশক

স্বপন শিকদার

সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়- ৮, ২য় তলা, গোল্ডেন টাওয়ার, আম্বরখানা পয়েন্ট, সিলেট।

© 2026 Nagrinews. All Rights Reserved